শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:২০ পিএম, ২০২৫-১২-০৩
নাজিরহাট পৌরসভার ডাইনজিরি বিলে বর্গাচাষি কৃষক হাসমত আলীর কেটে রাখা পাকা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। দুপুরে বস্তা সংগ্রহ করতে গেলে আগুন লাগানোর খবর পেয়ে পাশের ফারুখীয়া মাদরাসার ছাত্ররা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাজিরহাট ফারুখীয়া মাদরাসার উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাসমত আলী জানান, বর্গা হিসেবে চাষ করা প্রায় ১২০ শতক (৩ কানি) জমির পাকা ধান আগুনে পুড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এটা অমানবিক কাজ। এত বড় ধান গাদা পুড়িয়ে দিল—মানুষ হয়ে কেউ এমন কাজ করতে পারে?
পার্শ্ববর্তী কৃষক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, একই স্থানে পার্শ্ববর্তী আরও ১২টি ধানের গাদা ছিল; আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষতি হতো।
তিনি জানান, কানি প্রতি ১২০০ টাকা হারে ধান মাড়াই করা হলেও ধান পুড়ে যাওয়ার পর এখন মানুষের মনে ভয় ঢুকে গেছে। তাই অনেকেই ১৭০০ টাকা ধরে মাড়াই মেশিন দিয়ে রাতের ভিতরেই ধান মাড়াই করে নিচ্ছে।
সুয়াবিল চুরখাহাট মির্জা বাড়ির বৃদ্ধ কৃষক জহুরুল হক জানান, তিনি দেড় কানি বর্গা জমিতে ধান চাষ করে আসছেন। চার দিন আগে হাসমত আলীর সঙ্গে একই দিনে ধান কেটে গাদা করে রাখেন। আমরা একসঙ্গে ধান মাড়াই করার কথা ছিল। কিন্তু হাসমত আলীর ধান পোড়ানোর পর ভয়ে আমি আজ রাতেই ধান মাড়াই করে নিয়ে যাব।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ধারণা করা হচ্ছে শত্রুতা করে কেউ গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। একই স্থানে প্রায় ১২টি ধানের গাদা অক্ষত রয়েছে- এ থেকেই বোঝা যাচ্ছে ঘটনা ইচ্ছাকৃত।
তিনি জানান, অফিসের দুইজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে; তাদের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি থানার সাব ইন্সপেক্টর এসআই রাজ্জাক জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। কেউ সিগারেট খেয়ে ফেলে যেতে পারে—এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। শীতকাল হওয়ায় স্বাভাবিকভাবেও আগুন লাগার আশঙ্কা থাকে। এরপরও ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এর আগে উপজেলার ৪টি এলাকায় ধান গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যার ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited