চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পাহাড়ে সমস্যা রয়েছে বলেই পার্বত্য চুক্তির বাস্তবায়ন বিলম্ব হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:৫১ পিএম, ২০২৫-০৭-১৯

পাহাড়ে সমস্যা রয়েছে বলেই পার্বত্য চুক্তির বাস্তবায়ন বিলম্ব হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের সময়ে এটাই প্রথম সভা। শনিবার সাড়ে দশটা থেকে শুরু হয়ে এই সভায় দুপুর পর্যন্ত চলে।

সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, সমস্যা সমাধানের প্রথম বিষয় হলো সমস্যা যে আছে সেটা স্বীকার করে নেওয়া।

পার্বত্য চট্টগ্রামে এখনো বিভিন্ন সমস্যা বিরাজমান রয়েছে বলেই এতো পুরোনো একটি চুক্তির এখনো সবটুকু বাস্তবায়ন হয়নি। তবে এটাতো আমাদের প্রথম সভা; এই সভার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখেছি এবং ছোট খাটো বিষয়গুলোকে আমরা চেষ্ঠা করেছি চিহ্নিত করতে যেগুলোকে আমরা সহজেই বাস্তবায়ন করতে।  

কি কি সমস্যার কারনে চুক্তি বাস্তবায়ন বিলম্ব হচ্ছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সমস্যা চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই আমরা সকলেই জানি অত্রাঞ্চলে কি কি সমস্যা বিরাজমান আছে। সুতরাং সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়; সে বিষয়ে আমরা সকলেই আস্থা অর্জনের চেষ্ঠা করছি।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও চুক্তি সম্পাদনকারি জেএসএস এর সভাপতি সন্তু লারমার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই প্রথম বৈঠকটি আন্তরিকতাপূর্ন এবং ফলপ্রসূ হয়েছে।

রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্টহাউসে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সু-প্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা এবং আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সামছুল হক এ সভায় অংশগ্রহণ করেছেন বলে জানাগেছে।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর