শিরোনাম
মুনীর চৌধুরী : | ০৯:০২ পিএম, ২০২৫-০৮-০৪
সাবেক সেনা প্রধান চট্টলার কৃতিসন্তান হারুনুর রশিদের রহস্যজনক মর্মান্তিক মৃত্যুতে হতবাক, দেশবাসী ও বন্দর নগরী চট্টগ্রামের মানুষ। দেশপ্রেমিক এ সেনাপ্রধান আওয়ামী ঘরনার হলেও আওয়ামী জালেমদের খপ্পরে অনেক মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিলেন। তাকে মানসিক ও আর্থিকভাবে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। সরাসরি সাবেক প্রধানমন্ত্রী তাকে প্রতিশোধ নিয়েছেন বলে অনেকে সন্দেহ পোষন করেছেন। গতকাল তাকে একটি মামলায় চট্টগ্রামের আদালতে হাজির করার কথা। রহস্য জনক এ মৃত্যু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী অভিজ্ঞ মহলের।
বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসাইন।
তিনি বলেন, ‘গতকাল (৩ আগস্ট) রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে রাতযাপন করেন। আজ (৪ আগস্ট) সকালে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সকালে ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে উনার যাওয়ার কথা ছিলো। তাই দুজন সৈনিকও এসেছিলেন।'
'পরে উনার কোনো রেসপন্স না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি বমি করেছিলেন। বয়স হলেও তিনি অসুস্থ ছিলেন না। তাই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি’-বলেন এই পুলিশ কর্মকর্তা।
১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৪তম যুদ্ধ কোর্স থেকে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন হারুন অর রশিদ। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।
এম হারুন অর রশিদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর সন্তান। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited