চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

করোনাকে ব্যবহার করে দুর্নীতির পাহাড় গড়েছে সরকার: ফখরুল

ঢাকা অফিস :    |    ০৩:২৭ পিএম, ২০২০-১০-২৫

করোনাকে ব্যবহার করে দুর্নীতির পাহাড় গড়েছে সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা ভাইরাসকে ব্যবহার করে দুর্নীতি-লুটপাটের পাহাড় গড়ে তুলেছে সরকার। তারা দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
করোনার নামে টাকা লুট করলেও মোকাবিলার সরকার সম্পন্ন ব্যর্থ হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে প্রমাণিত হয়ে গেছে সরকার জনগণকে বোকা বানানোর জন্য, গণতন্ত্রের মুখোশ পরে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। প্রকৃতপক্ষে তারা এক নেত্রীর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না।  
তিনি বলেন, আমরা মিছিল-মিটিং, আন্দোলন-সংগ্রাম করেছি কিন্তু এখন পর্যন্ত সরকারের টনক নড়াতে পারিনি। অবৈধ সরকার দেশ পরিচালনায়, মানুষের সমস্যা সমাধানে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সময় এসেছে প্রতিবাদের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে সরকারকে হটিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা।
বিএনপির মহাসচিব ফখরুল অভিযোগ করেন, ভিন্নমত স্থাপিত করতে, গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করতে সাংবাদিক, রাজনীতিবিদ এবং যারা ভিন্নমত পোষণ করে, লেখালেখি করে, প্রচারের মাধ্যমে কথা বলে তাদের গ্রেফতার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীকে একটা মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। শুধু গাজীকে নয়, অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হচ্ছে, হত্যার ঘটনা ঘটানো হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বন্দুকের ওপর ভর করে তারা ক্ষমতায় বসে আছে। এ সময় তিনি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ।

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর