চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২০২১ সালে ১২৩৫ নারী-কন্যাশিশু ধর্ষণের শিকার !

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪৯ পিএম, ২০২২-০১-০৩

২০২১ সালে ১২৩৫ নারী-কন্যাশিশু ধর্ষণের শিকার !

 বিদায়ী ২০২১ সালে সারাদেশে তিন হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ২৩৫ জন, যেখানে ৬২৯ জন কন্যাশিশু। বছরজুড়ে ৩১ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, যেখানে ২২ জন কন্যাশিশু। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন সাতজন। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯৩ জন কন্যাশিশুসহ ১৫৫ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছেন ১৪ জন কন্যাশিশুসহ ৩৩ জন। এছাড়া পুরো বছরে ৬২ জন কন্যাশিশুসহ ৯৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ জরিপ প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ।

সোমবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ এসব তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে পাঁচজন কন্যাশিশুসহ এসিডদগ্ধের শিকার হয়েছে ২২ জন। যার মধ্যে মারা গেছেন চারজন। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন তিন কন্যাশিশুসহ ২৩ জন, তাদের মধ্যে মারা গেছেন ১০ জন। ১৫৩ জন কন্যাশিশুসহ নারী ও কন্যাশিশু অপহরণ হয়েছেন ১৮০ জন। এছাড়া আট কন্যাশিশুসহ ১১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ৪২ জন নারী ও কন্যাশিশু পাচার হয়েছে, এর মধ্যে ছয়জন কন্যাশিশু। পতিতালয়ে বিক্রি করা হয়েছে দুজনকে।

রিপোর্টে আরও বলা হয়, সদ্য শেষ হওয়া বছরটিতে উত্ত্যক্তের শিকার হয়েছেন ৩২ জন কন্যাশিশুসহ ৪৬ জন, এর মধ্যে একজন কন্যাশিশুসহ আত্মহত্যা করেছেন দুজন। যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন এক কন্যাশিশুসহ ১৩৮ জন, ৪৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। ৫৮ জন কন্যাশিশুসহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২০৮ জন।

এছাড়া বছরজুড়ে হত্যা করা হয়েছে ১১৪ জন কন্যাশিশুসহ ৪৪৪ জন নারী ও কন্যাশিশুকে। ১৯ জন কন্যাশিশুসহ ৮৭ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে ১৩১ জন কন্যাশিশুসহ ৪২৭ জনের। আত্মহত্যার ঘটনা ঘটেছে ১২১টি, যার মধ্যে ৪৩ জন কন্যাশিশু। আত্মহত্যার প্ররোচনার ঘটনা ঘটেছে চারটি। পাঁচজন কন্যাশিশুসহ আত্মহত্যার চেষ্টা করেছেন ১১ জন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছে চারটি। ফতোয়ার ঘটনা ছিল দুটি।

বিদায়ী বছরে বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ৩২৭টি। এর মধ্যে প্রতিরোধ করা হয়েছে ৪৩টি। ২৩ জন কন্যাশিশুসহ ৬৩ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন। এছাড়া ২৬ জন নারী ও কন্যাশিশু অন্যান্য নির্যাতনের শিকার হয়েছেন।

জরিপে আরও উঠে এসেছে, করোনাকালে শুধু কিশোরগঞ্জ জেলায়ই একটি মাদরাসার ২৬০ জন ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। এছাড়া করোনা মহামারির দীর্ঘ দেড় বছরে শুধু টাঙ্গাইল জেলায়ই এক হাজার ২৪২টি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর