শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১৩ পিএম, ২০২৫-০২-২৭
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে মো.হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয় কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদে চড়েছিল। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হৃদয় কক্সবাজার জেলার মো.ইলিয়াছের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল। এসময় বুড়ি পুকুর পাড় এলাকায় পৌঁছলে এক যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিল।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত যুবকটিকে সকাল ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের লাশ জরুরি বিভাগের লাশ ঘরে রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited