শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৩ পিএম, ২০২১-০৩-১০
নগরীর খুলশী থানাধীন গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ (১০ মার্চ) সকাল ১০টা থেকে বহুতল ওই ভবনটি ভাঙার কাজ শুরু করে সিডিএ কর্তৃপক্ষ।
সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা ওই বহুতল ভবন ভাঙা হচ্ছে।
তিনি বলেন, নিজেদের জায়গায় ওই ভবন নির্মাণে সিডিএ’র কাছ থেকে ১৬ তলার নকশার অনুমোদন নিলেও ইউএসটিসি কর্তৃপক্ষ নকশা না মেনে ১৮ তলা ভবন নির্মাণ করে। ভবনটি নির্মাণে প্রায় ৩ হাজার ৫০০ স্কয়ার ফুট খালের জায়গা দখল করে তারা।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা অংশটুকু সরিয়ে ফেলতে ২০১৯ সালের অক্টোবরে ইউএসটিসিকে ৯০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু প্রায় ১৬ মাস পার হলেও তারা অবৈধ অংশটুকু সরিয়ে নেয়নি। তাই বর্ষার আগেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আমরা।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited