শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:২৬ এএম, ২০২১-০৩-০১
সোমবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় বোট ক্লাব এলাকায় সাংবাদিকদের ব্রিফিং- এ বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান পতেঙ্গার লালদিয়ার চর বন্দরের জায়গা উল্লেখ করে বলেছেন, আমরা উদ্বুদ্ধ করেছি যাতে বাসিন্দারা স্বেচ্ছায় চলে যান। প্রতিশ্রুতি অনুযায়ী ৯০ ভাগ চলে গেছেন। বল প্রয়োগের প্রয়োজন নেই। আমাদের এলাকায় বেড়া দিয়ে দেবো, যাতে কেউ দখল করতে না পারে। আনসাররা পাহারা দেবে।
তিনি বলেন, আমরা বলেছি প্রয়োজনে লেবার ও ইক্যুইপমেন্ট সহায়তা দেবো। শান্তিপূর্ণ প্রস্থানের ব্যবস্থা করছি। এটি উদাহরণ হয়ে থাকবে। আমাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে। বুলডোজার বা স্ক্যাভেটর দিয়ে ভাঙার অভিপ্রায় নেই। তারা গরিব হলেও আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তারা ঢিল পর্যন্ত ছুঁড়েনি। শুধু সময় চেয়েছেন। আগে কেন উচ্ছেদ হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, এ জায়গার মালিক বন্দর কর্তৃপক্ষ। এখন জায়গাটা আমাদের প্রয়োজন। পিসিটির ব্যাকআপের জন্য। এর আগে ২৬ একর উচ্ছেদ করেছি। ৫২ একর জায়গা আজ পুনরুদ্ধার করতে পারবো। অবৈধ দখল উচ্ছেদ হলে সরকার তৃণমূলদের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা থাকে । তাদের সহায়তা করার জন্য আমরা তালিকা পাঠিয়েছি।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited