শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫২ পিএম, ২০২১-০৩-০৬
নগরের আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন কাটা পড়েছে। শনিবার (৬ মার্চ) ভোরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর শ্রমিকরা বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় পাইপলাইন কেটে যায় বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এ ঘটনার পর পরই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে জমে যায় পানি। আগ্রাবাদ এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে চলছে মেরামতের কাজ। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ওয়াসার পাইপলাইন কাটা পড়ায় লাইনে পানি সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এতে আগ্রাবাদবাসী সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমাদের পাইপলাইনের ম্যাপ দেওয়া হয়েছে। কাজ করার সময় আমাদেরকে জানাতে বলা হয়েছিল। কিন্তু আমাদের না জানিয়ে কাজ করেছে। এখন মানুষ পানি না পেলে ওয়াসাকে দোষ দেবে’।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited