শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৮:৩৩ পিএম, ২০২৬-০২-১০
উপকূলীয় দুর্ভোগ, সরু সড়ক, ভাঙা বেড়িবাঁধ আর দীর্ঘদিনের অবহেলার গল্প নিয়ে চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে কে জয় পাবেন-সে প্রশ্নের উত্তর মিলবে ১২ তারিখের নির্বাচনে। তবে ভোটের সমীকরণে এবার এক ত্রিমুখী লড়াইয়ের আভাস। যেখানে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলীর নাম রয়েছে।
তিনজনই নিজেদের মতো করে জয়ের সম্ভাবনা তৈরি করছেন প্রচার-প্রচারণায়।
দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ উপজেলা হলেও বাঁশখালী দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। প্রধান সড়ক সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ, উপকূলীয় বেড়িবাঁধ জরাজীর্ণ, স্বাস্থ্যসেবায় আধুনিক চিকিৎসার অভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো দুর্বল। নির্বাচন এলেই প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি—এটাই এখানকার মানুষের বড় অভিযোগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বাঁশখালীর রাজনীতিতে কয়েকটি বিষয় ফলাফলে বড় ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে দলীয় ভোটের বাইরে নীরব ভোট, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু ভোট, স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থান, উপকূলীয় দুর্ভোগ নিয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতি। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয় এই বাস্তবতাই প্রমাণ করে।
জয় নির্ধারণে যেসব বিষয় হতে পারে এক্স-ফ্যাক্টর
বাঁশখালীর সবচেয়ে বড় ইস্যু উপকূলীয় বেড়িবাঁধ।
যে প্রার্থী টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে বিশ্বাসযোগ্য রোডম্যাপ দিতে পারবেন, তিনি বিশাল ভোটব্যাংক পেতে পারেন। এছাড়া জলকদর খাল ও কৃষি সংকটও বড় ফ্যাক্টর হতে পারে এবারের নির্বাচনে। খাল ভরাট ও দখলের কারণে জলাবদ্ধতা ও ফসলহানি কৃষকদের বড় ক্ষোভ। খাল খনন ও পানি ব্যবস্থাপনার প্রতিশ্রুতি এবারের নির্বাচনের জন্য হতে পারে গেম-চেঞ্জার। কর্ণফুলী টানেল চালুর পর বেড়েছে বাঁশখালীর গুরুত্ব।
কিন্তু সরু সড়কের কারণে ভয়াবহ যানজট লেগে থাকে এই উপজেলার প্রধান সড়কে। চার লেন সড়ক ও বাস টার্মিনাল এলাকার ব্যবসায়ী-সাধারণ জনতার দীর্ঘদিনের চাওয়া। প্রতিশ্রুতি ঝুলিতে এ দাবির বাস্তবসম্মত কোনো আশা দেখাতে পারলে ভোট পরতে পারে সেই প্রার্থীর পক্ষে।
অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে কর্মসংস্থান বনাম ভূমি বিরোধ—এই দুই বিপরীত বাস্তবতা সামাল দিতে না পারলে ভোটের মাঠে তার প্রভাব পড়তে পারে। তবে এক্ষেত্রে লেয়াকত আলীর মতো স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি বিএনপি ও জামায়াত উভয়ের জন্য পথের কাঁটা হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
কোন দলের অবস্থান কোথায়
বাঁশখালীতে জামায়াতে ইসলামীর রয়েছে সংগঠিত ও আদর্শভিত্তিক ভোটব্যাংক। বিশেষ করে তরুণ ও ধর্মভিত্তিক ভোটারদের মধ্যে তাদের প্রভাব স্পষ্ট। অধ্যক্ষ জহিরুল ইসলামের ব্যক্তিগত পরিচিতি জামায়াতকে বাড়তি সুবিধা দিচ্ছে। সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে পরিচিত মুখ হওয়া, পরিষ্কার ইমেজ এবং তরুণ ভোটারদের প্রতি বিশেষ ফোকাস তার শক্তি। তবে দলীয় সীমাবদ্ধতা এবং সব শ্রেণির ভোটে সমান গ্রহণযোগ্যতা এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, জয়ী হলে এবিসি সড়ক, জলকদর খাল ও স্বাস্থ্য-শিক্ষা খাতে দৃশ্যমান উন্নয়ন করবো। দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে।
অন্যদিকে, রাজনৈতিক পরিবার ও বাবার উত্তরাধিকার, বিএনপির ঐতিহ্যগত ভোটব্যাংক এবং সংগঠনে শক্ত অবস্থান পাপ্পার ভালো দিক। তবে দলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং স্বতন্ত্র প্রার্থীর কারণে ভোট বিভাজনের শঙ্কা তার (পাপ্পার) জন্য চ্যালেঞ্জ।
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাঁশখালীর মানুষের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য।
অবার স্থানীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলীর শক্ত অবস্থান, দলীয় রাজনীতির বাইরে গ্রহণযোগ্যতা এবং ‘মানুষের প্রার্থী’ ইমেজ তার বড় প্লাস পয়েন্ট। তবে কেন্দ্রীয় রাজনৈতিক শক্তির অভাব এবং নির্বাচনী ব্যবস্থাপনার চাপ তার দুর্বলতা।
৪ লাখ ১১ হাজার ২৭৪ ভোটারের জনপদ চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯৮২ জন, নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ২৮৭ জন এই আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১২টি।
চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে এবার জয় নির্ধারণ হবে কেবল দলীয় শক্তিতে নয়; বরং বেড়িবাঁধ, সড়ক, কর্মসংস্থান এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব—এই চারটি বিষয়ের ওপর। তাই বাঁশখালীর ভোটের মাঠে হবে ত্রিমুখী লড়াই।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited