চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে মাস্ক পরাতে ৬ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৭ পিএম, ২০২০-১১-১৭

চট্টগ্রামে মাস্ক পরাতে ৬ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাঁড়াশি অভিযান

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাসহ সচেতনতা বাড়াতে নগরে সাঁড়াশি অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দিচ্ছেন।
বিকেলে অভিযানে নামবেন আরও দুই ম্যাজিস্ট্রেট।
এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান চকবাজার এলাকায়, মো. আলী হোসেন রিয়াজুদ্দিন বাজার এলাকায়, এস এম আলমগীর সোহেল টেরিবাজার এলাকায় এবং মো. আশরাফুল আলম আগ্রাবাদ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দিচ্ছেন।
বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেবেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টিসহ সবার মাস্ক পরা নিশ্চিত করতে ডিসি স্যারের নির্দেশে মঙ্গলবার নগরজুড়ে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
তিনি বলেন, সিটি করপোরেশন এবং তথ্য অধিদফতরের সহায়তায় নগরের ৪টি প্রবেশপথ এবং ৬টি গুরুত্বপূর্ণ স্পটে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে।
'সচেতনতা সৃষ্টি এবং মাস্ক দেওয়ার পরেও যদি কেউ মাস্ক না পরে ঘরের বাইরে আসেন তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ' যোগ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর