চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সিআইইউ’র শিক্ষার্থীরা শুধু একাডেমিক নয়, সংস্কৃতি ও সৃজনশীলতায় সমানভাবে প্রতিভাবান- উপচার্য

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:০৮ পিএম, ২০২৫-০৬-০৩

সিআইইউ’র শিক্ষার্থীরা শুধু একাডেমিক নয়, সংস্কৃতি ও সৃজনশীলতায় সমানভাবে প্রতিভাবান- উপচার্য

সিআইইউতে ইংরেজি বিভাগের কালচারাল ক্লাবের অনুষ্ঠানে উপাচার্য বলেন, সিআইইউ’র শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সংস্কৃতি ও সৃজনশীলতার দিক থেকেও সমানভাবে প্রতিভাবান।

সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকশিত করার লক্ষ্যে সম্প্রতি চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)তে স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এর “কালচারাল ক্লাব” আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী নীল অলিয়ন দত্তের চমৎকার উপস্থাপনায় “এ ম্যাজিক্যাল গার্ডেন” শিরোণামে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাব মডারেটর লীমা সেন গুপ্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার এবং বিভাগের সহকারী ডীন শারমিন রড্রিগজ।

উপাচার্য তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সংস্কৃতির চর্চাকে বিশ্ববিদ্যালয়ের মূল ধারার অংশ হিসেবে তুলে ধরে বলেন – সিআইইউ’র শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সংস্কৃতি ও সৃজনশীলতার দিক থেকেও সমানভাবে প্রতিভাবান। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় “সিআইইউ স্ল্যাশ কালচারাল ক্লাব” এর নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে “দ্য মিউজেজ” নামকরণ করা হয়।

সাদিয়া ইসলাম ও রুনার প্রাঞ্জল উপস্থাপনায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরাস সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, একক নৃত্য, দলনৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের বিমোহিত করে। বাংলা নাটক “গৃহসুখ প্রাইভেট লিমিটেড” এবং আগাথা ক্রিস্টি’র ক্লাসিক্যাল নাটক “দ্য মাউসট্র্যাপ” এর নাট্যরুপ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। স্বপ্নের একক নৃত্য ও ফায়হা মুনীরের আবেগঘণ আবৃত্তি দর্শকদের প্রশংসা কুড়ায়। 

অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষার্থী জিনান, প্রিয়ন্তি, আফরা, খলা, আসিফ, সাকিব, রৌশনি, নাফিস, জামিল সাজিদ, সাহিল, ইশতিয়াক, জোবাইর, কানিজ, তানিমা, অতশী, পৌষালি, মিশকাত, অর্নি, মোসকান, তাসনিয়া, ফাবিহা, মাহিন, নীল, ফারদিন, সামিরা, সজীব, শায়ানা, ইমাম প্রমুখ।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো ফরেন কন্সাল্টেন্সি বিষয়ক প্রতিষ্ঠান এএইচজেড এবং স্টাডি নেট এবং ডিজিটাল মার্কেটিং ভিত্তিক প্রতিষ্ঠান ডিজিএআই।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর