চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক :    |    ০৭:৪৬ পিএম, ২০২১-১১-২৪

শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

 


সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গেও নাচবেন তিনি। আসছে ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানে উপভোগ করা যাবে ফারিয়ার নাচ। এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শারজার স্টেডিয়ামের নাম শুনেছি, এবার সেখানে পারফর্ম করবো ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। আশাকরি দারুণ একটা সময় কাটবে। ’ নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি। বর্তমানে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শেষ লটের শুটিং চলছে ঢাকায়। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং যোগ দিবেন ফারিয়া। এর আগে ৭ নভেম্বর প্রকাশ হয়েছে নুসরাত ফারিয়ার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের গানচিত্রে ফারিয়া দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর