শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৩০ পিএম, ২০২৬-০৩-০৪
চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ, কবি নজরুল সরকারি কলেজ-এর নবনির্বাচিত ২০২৬–২৭ সেশনের কমিটি চট্টগ্রামের কৃতী সন্তান সি বি এম গ্রুপের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে।
সম্প্রতি আয়োজিত এ সাক্ষাতে নতুন কমিটির পক্ষ থেকে মোহাম্মদ নাছির উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় কমিটির উপদেষ্টা মো. মঈন উদ্দিন সাইমন, সভাপতি আলাউদ্দিন, অর্থ সম্পাদক আল ইসমাইল রোহানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা–উন্নয়নমূলক উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানমুখী উদ্যোগ এবং সামাজিক কার্যক্রমে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান।
এ সময় সি বি এম গ্রুপের পরিচালকের পক্ষ থেকেও শিক্ষার্থীদের গঠনমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেওয়া হয় বলে কমিটি সূত্রে জানা গেছে।
নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited