শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৩২ পিএম, ২০২২-০২-২৮
সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনকে নিয়ে সম্মানহানি ঘটাচ্ছেন কয়েকজন। তাই ব্যক্তিগত সম্মানহানির কারণে বিব্রত এই অভিনেত্রী। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছেন তিনি।
সম্প্রতি এ হয়রানির কারণে তিনি রাজধানীর রামপুরা থানায় জিডি করেছেন। এ বিষয়ে নাসরিন বলেন, অনেক কষ্ট আর সংগ্রাম করে আমি আজ এ অবস্থান তৈরি করেছি। চলচ্চিত্র জগতের যারাই আমাকে চেনেন তারা সবাই জানেন আমি কেমন মানুষ। আমার চরিত্রের বদনাম কেউ দিতে পারবে না। কারো উপকার ছাড়া কখনই কারো ক্ষতি করার চেষ্টা করিনি। আমাকে তারা জানেন না বলেই আমাকে নিয়ে এমন নোংরামি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক, মানসিক, পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। দেশে আইন আছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। নাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না।
নাসরিনের দাবি, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কিংবা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে তাকে নিয়ে কে বা কারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited