শিরোনাম
মোহাম্মদ আলী (রিপন), বোয়ালখালী : | ০২:৫০ পিএম, ২০২১-০৭-১১
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর মেলেনি এমন এক হতভাগা অসহায় খেটে খাওয়া দিনমজুর মোহাম্মদ ইয়াকুব। শুধু তাই নয়, এই আধুনিক যুগেও তার ছোট্ট ঘরে মেলেনি বিদ্যুৎ সংযোগ। নেই চলাচলের জন্য কোনো রাস্তা। ৩০ ফুল লম্বা ঝুকিপূর্ণ একটা সাঁকো পার হওয়ার মধ্য দিয়ে তিনি চলাচল করেন। তিনি খুবই কষ্টের মধ্যদিয়ে এক একদিন পার করছেন একটু সুখের আশায়।
তিনি বোয়ালখালী উপজেলায় সরোয়াতলী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের হোরারবাগ, করম আলী সেরাং এর বাড়ি ( প্রকাশ লেদু সওদাগরের বাড়ি)-তে বোয়ালখালী খাল নামে পরিচিত খালের পাড়ে প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে।
সরজমিনে দেখা যায়, মোহাম্মদ ইয়াকুবের ঘরটা বোয়ালখালী খালের
পাড়ে ভাংগন অবস্থায় রয়েছে । তিনি বলেন, আমার ঘরসহ এখানে ছয়টি ঘরে ছয়টি পরিবার বসবাস করত। কিন্তু এই খালের জোয়ার -ভাটার প্রবল স্রোতে খালটি ভাংগনের ফলে ইতিমধ্যে ছয়টি ঘরের মধ্যে চারটি ঘর এই খালে বিলীন হয়েছে। বাকি আছে আমি ও আমার এক প্রতিবেশীর ঘর।
জানা যায়, বোয়ালখালী খালটি কর্ণফুলী নদীর শাখা। একসময় খালটি প্রায় ৭০-৮০ ফুট প্রশস্ত ছিল। কিন্তু খাল ভাংগন অব্যাহত থাকায় এর প্রশস্ত এখন ৩০০ ফুট এর বেশি।
ফলে খালের পাড়ে থাকা বসতঘর এখন খাল হিসেবে গণ্য করা হচ্ছে।
মোহাম্মদ ইয়াকুব অভিযোগ করেন, আমি আমাদের ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে কয়েকবার যোগাযোগ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা গরিব তাই আমার পাশে কেউ নেই বলতেই কান্নায় ভেঙে পড়লেন মোহাম্মদ ইয়াকুব।
স্থানীয় কয়েকজনও ইয়াকুবের জন্য একটা ঘর খুব দরকার বলে মন্তব্য করেন।
সরোয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ বেলাল এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খাল ভাংগন এটা প্রাকৃতিক বিষয়। ভাংগন প্রতিরোধ করার জন্য বিশাল বাজেট প্রয়োজন। বাজেট হলে এটা মেরামত করা হবে। মোহাম্মদ ইয়াকুব এর বিষয়ে বলেন. সে আমার সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে আমি তাকে সহযোগিতা করব।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited