চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১২ পিএম, ২০২২-০৪-৩০

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
 
অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য বাস মালিক ও শ্রমিকদের বলা হয়েছে। তিনি বলেন, যেসব পরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। কোনো পরিবহণ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা অস্বীকার করলেও মন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু আসছে তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে। 

ওবায়দুল কাদের বলেন, আজ ঘরমুখো মানুষের চাপ কম আছে। এবার ঈদে ঘরমুখো মানুষের সময়ের অবসান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। এমনকি গাজীপুর এলেঙ্গা মহাসড়কের অবস্থাও ভালো, পরিবহণগুলো নির্বিঘ্নভাবে চলাচল করছে। সড়ক আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে। 

মহাখালী বাস টার্মিনালের রাস্তার ওপরে যত্রতত্র বাস রাখার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন থেকে বাস মালিকরা রাস্তার ওপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সতর্ক হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 

এর আগে ওবায়দুল কাদের মহাখালী বাস টার্মিনালের পরিদর্শনকালে যাত্রীদের খোঁজ-খবর নেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর