শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৭:৩৯ পিএম, ২০২৬-০৪-১৯
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর পাইন্দং ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় ছৈয়্যদিয়া তৈয়্যবীয়া ফোরকানীয়া হাফেজীয়া সুন্নিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়েজুল আলম আল কাদেরী।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণহাট ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।
মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মাছউদ কাদরী ও মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ পারভেজ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিঙ্গাপুর প্রবাসী মুহাম্মদ শফিউল আজম শওকত, সাধারণ সম্পাদক পদে সৌদি আরব প্রবাসী মুহাম্মদ ফিরোজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ নুরুল আমিন সাজ্জাদ।
এদিকে, কাউন্সিল অধিবেশনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন পাইন্দং ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক আজম।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited