শিরোনাম
বরকল (রাঙ্গামাটি) প্রতিনিধি :: | ০৭:১৩ পিএম, ২০২২-০৯-২৭
রাঙামাটির বরকলে ৪৫ বিজিবি জোনের উদ্যোগে আইমাছড়া ইউনিয়নের দূর্গম চাইচাল পাড়ায় দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গত রোববার ৪৫ বিজিবি জোনের অধীনস্থ সাইচাল বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পাংখোয়া পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পেইন অায়োজন করা হয়।ওইসময় ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ ইফতেখারুল অালম ৫২ জন দুঃস্থ রোগীকে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।
বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল বলেন,শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে তরান্বিত করার লক্ষ্যে সর্বদা বরকল জোন কাজ করে অাসছে।এরই ধারাবাহিকতায় বরকল ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক জোনের অধীনস্থ সাইচাল বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পাংখোয়া পাড়ায় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে দূর্গম পাহাড়ি অঞ্চলে ৫২জন গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন এবং উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে অত্র জোনের বিভিন্ন দূর্গম এলাকা হতে দীর্ঘকালীন বিভিন্ন সমস্যা জর্জরিত রোগীরা অাগমন করেন।তিনি অারও বলেন,সাধারণ জনগণ এটি একটি মহৎ উদ্যোগ এবং বিজিবি জনগণের অাস্থা ও বিশ্বাস অর্জনের প্রতীক হিসেবে কাজ করছে বলে মনে করেন দূর্গম এলাকায় গরীব দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে বরকল জোনের প্রচেষ্টা সর্বদা বজায় রাখবে এবং জনস্বার্থে অারও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবে।
এ দিকে,রাঙামাটির বরকলে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে বরকল উপজেলায় সীমান্ত রক্ষা,চোরাচালান,শান্তি শৃঙ্খলা রক্ষা, অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রথাগত হেডম্যান-কার্বারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited