শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:১২ পিএম, ২০২৪-০৯-০৫
কক্সবাজারে সমুদ্রে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর সজীব (২৬) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটের পয়েন্ট থেকে ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
জানাগেছে, গতকাল বুধবার সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন সজীব। দুপুর ২টার দিকে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে ৫ জন স্রোতের টানে ভেসে যান।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন ভেসে যান। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে সন্ধান করেও পাওয়া যায়নি। পরবর্তীতে ওই পর্যটকের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়। নিখোঁজের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, মৃতদেহটি উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited