চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৯:২৬ পিএম, ২০২১-০৭-১৮

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা


পাহাড়ে একের পর এক ঝরছে তাঁজাপ্রাণ। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে জীবন দিতে হচ্ছে আঞ্চলিক সংগনের সাথে যুক্তদের। ফলে পাহাড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বাড়ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে প্রতিহিংসা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন মরাটিলা এলাকায় খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামের ইউপিডিএফের প্রসীত পন্থী (মুল) গ্রুপের সাবেক এক কর্মীকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৮ জুলাই ২১) সকাল ৯টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত সাগর মরাটিলা গ্রামের অলি মোহন ত্রিপুরার ছেলে। জানা যায়, খল কুমার ত্রিপুরা (সাগর) পানছড়ি বাজারে যেতে বাড়ী থেকে বের হয়। মরাটিলা দোকানের পাশের রাস্তার গাড়ীর জন্য অপেক্ষমান অবস্থায় রবিবার সকাল ৯টার দিকে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ এর পক্ষ থেকে খল কুমার ত্রিপুরা ওরফে সাগরকে ইউপিডিএফ তাদের সাবেক কর্মী বলে দাবী করেন। সংগঠনটি এক বিবৃতিতে আরো জানান, বিগত এক বছর আগে নিহত খল কুমার ত্রিপুরা (সাগর) দলীয় কাজ থেকে ইস্তফা দিয়ে পারিবারিক কাজে নিজেকে নিয়োজিত করে সাধারণ জীবন-যাপন করে আসছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সাগরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা। ইউপিডিএফ (প্রসীত পন্থী) গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর