শিরোনাম
রিপোর্টার | ০৬:২৯ পিএম, ২০২২-০৯-০৪
চট্টগ্রামের র্যাব-৭,ফেনী জেলার ফেনী মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে প্রায় ০১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রীপিস,লেহেঙ্গাসহ এক চোরাকারবারীকে আটক করে। ০৪ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম র্যাব-৭, এর একটি আভিযানিক দল এই তাল্লাশি অভিযান পরিচালনা করেন।
র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যানযোগে বিক্রির উদ্দেশ্যে ফেনী জেলার ফুলগাজী থানা এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ফেনী জেলার ফেনী মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে, এসময় একটি কাভার্ডভ্যান তল্লাশী করে মোঃ শাহ আলম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব।মোঃ শাহ আলম কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম-বিজয়করা থানার মো: আব্দোুল জলিলের ছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে. তার দখলে থাকা উক্ত কাভার্ডভ্যানের মালামাল বহন করার জায়গায় ৪২ টি পাটের বস্তা,৪ টি প্লাস্টিকের বস্তার ভিতর মোট চোরাইকৃত ২,৮৮০ পিস ইন্ডিয়ান শাড়ি, ২৩৫ পিস লেহেঙ্গা ,১০০ পিস থ্রিপিস উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।চোরাই মালামাল বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন কাপড় আনয়নপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ০১ কোটি টাকা।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ জানান।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited