শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৭:৪৩ পিএম, ২০২৫-১২-২১
লোহাগাড়া উপজেলার শহীদ জুলাই যোদ্ধা ইসমামের ছোট ভাই মো. মহিবুল হকের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মিনহাজকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আরেক কর্মী বাহারকেও আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার বটতলী স্টেশন এলাকায় মহিবুল হকের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, বড়হাতিয়া ইউনিয়নের মাল পুকুরিয়া এলাকায় একটি পুকুরে লুকিয়ে থাকা অবস্থায় জনতার হাত থেকে আহত মিনহাজকে উদ্ধার করে আটক করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চুনতি পুলিশ ফাঁড়ির মো. আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। মিনহাজকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কনস্টেবল মো. আল আমিন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited