শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৬:২৫ পিএম, ২০২৬-০১-০১
খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম।
২০২৬ শিক্ষাবর্ষে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৭০৬টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২৩ টি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে ৪ লাখ ৫৭ হাজার ৬৯২টি বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিকসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব চাকমা, প্রধান শিক্ষক বিজয়া খীসাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। এ দিকে বছরের প্রথমদিনে খাগড়াছড়ির প্রায় ৩৯ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন স্কুলে চাকমা ভাষায় রচিত ৩৮ হাজার ৬৮টি, মারমা ভাষায় রচিত ২২ হাজার ৫৩৫ টি ও ত্রিপুরা ভাষায় রচিত ২৬ হাজার ৩৯৮টি বই বিতরণ করা হয়।
প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় রচিত বই দেওয়া হয়। এছাড়া প্রাক প্রাথমিকে ২০ হাজার ১৪৬টি বই বিতরণ করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited