শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:২৯ পিএম, ২০২৬-০১-২৯
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, “ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশে বসে হুমকি-ধমকি দিচ্ছে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই—আপনারা পরিশুদ্ধ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসুন, এতে আমাদের আপত্তি নেই।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন আরও বলেন, “দেশ সংস্কারের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হয়, তাহলে জুলাইয়ের সৈনিকদের ক্রসফায়ারের মাধ্যমে হত্যার আশঙ্কা রয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে দেশ সংস্কারে সহযোগিতা করুন।”
সমাবেশে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন—চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর জব্বার, উপজেলা জামায়াতের সাবেক আমির নাজিম উদ্দিন সিকদার, ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আরও বলা হয়, “ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। অনেকে জামায়াতের জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তবে দিনশেষে দাঁড়িপাল্লার বিজয় হবে—ইনশাআল্লাহ।”
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited