শিরোনাম
ঢাকা অফিস : | ০১:২০ পিএম, ২০২২-০৩-০১
১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ দুটি পরীক্ষার ফরম পূরণ ও প্রস্তুতিমূলক পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
করোনা মহামারির কারণে গত বছর এসএসসি হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসির নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে গেল বছর এসএসসি পরীক্ষা নেওয়া হয় নভেম্বরে।
চলতি বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সময়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, সেটি এই মুহূর্তে বলা সম্ভব না। এটি অবশ্যই করোনার গতি প্রকৃতির ওপর নির্ভর করবে, আমরা কতদিন ক্লাস নিতে পারবো। যদিও সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যে দিয়ে দিয়েছি, সেটা কতদিনে করাতে পারবো তার ওপরে নির্ভর করবে।
তিনি বলেন, আমরা আশা করছি বছরের মাঝামাঝি সময়ে হয়তো নিতে (এসএসসি-এইচএসসি পরীক্ষা) পাারবো। কিন্তু সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited