শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:১৭ পিএম, ২০২৬-০১-২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নানিয়ারচরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের (ভোটগ্রহণ কর্মকর্তা) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নানিয়ারচর উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঢাকার আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মো. আব্দুর রকিব পিপিএম, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামজিদ। অনুষ্ঠানে ১৫জন প্রিজাইডিং, ৮৩জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৬৬জন পোলিং অফিসারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ করা হয়। এসময় রাঙামাটি জেলা নির্বাচন অফিসার তরুণ চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম, বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা মংসাপ্রু মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী ও রাঙামাটি পুলিশ সুপার কে ফুল দিয়ে বরণ করে নেয় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited