চট্টগ্রাম   বুধবার, ৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পুরোনো ঢাকেই পূজার আমেজ, ঐতিহ্য ধরে রাখার লড়াইয়ে কারিগররা

স্টাফ রিপোর্টার :    |    ০৪:৫৭ পিএম, ২০২৬-১০-০৬

পুরোনো ঢাকেই পূজার আমেজ, ঐতিহ্য ধরে রাখার লড়াইয়ে কারিগররা

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাদ্যযন্ত্র মেরামতের কারিগররা। নগরের পাথরঘাটার সতীশবাবু লেনের দোকানগুলোতে চলছে ঢাক, ঢোল, মৃদঙ্গ, ঢোলক ও তবলা মেরামতের কাজ।
তবে পূজার আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত এসব বাদ্যযন্ত্রের চাহিদা থাকলেও আগের মতো নতুন যন্ত্র তৈরির অর্ডার নেই। ফলে এখন নতুন বাদ্যযন্ত্র তৈরির চেয়ে পুরোনো ঢাক-ঢোল মেরামতের কাজই বেশি করছেন কারিগররা।
একসময় শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে এলেই চট্টগ্রামের পাথরঘাটা এলাকার বাদ্যযন্ত্র তৈরির দোকানগুলোতে শুরু হতো ব্যস্ততার মৌসুম। নতুন ঢাক, ঢোল, মৃদঙ্গ ও ঢোলকের অর্ডার সামলাতে দিন-রাত কাজ করতেন কারিগররা।
বিভিন্ন উপজেলা ও জেলার পূজামণ্ডপ থেকে আসত নতুন বাদ্যযন্ত্রের চাহিদা। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সেই চিত্র বদলে গেছে।
এখন বেশিরভাগ মানুষ পুরোনো যন্ত্র মেরামত করেই ব্যবহার করছেন।
কারিগররা জানান, আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যাপক ব্যবহার দেশীয় বাদ্যযন্ত্রের চাহিদা কমিয়ে দিয়েছে। পূজা-পার্বণ ছাড়া বছরের অধিকাংশ সময় এসব যন্ত্রের ব্যবহার সীমিত। ফলে বংশপরম্পরায় চলে আসা এই পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। নতুন প্রজন্মের অনেকেই এই পেশায় আসতে আগ্রহী নয়। একটি ভালো মানের ঢোল তৈরি করতে আট থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে। ঢোলের খোলের সঙ্গে দড়ি ও পিতলের কড়া লাগিয়ে সুর নিয়ন্ত্রণ করা হয়। কাঠের মান, চামড়ার গুণগত মান এবং কারিগরের দক্ষতার ওপর নির্ভর করে বাদ্যযন্ত্রের শব্দ ও স্থায়িত্ব।
পূজার সময় ঢাকের চাহিদা এখনও উল্লেখযোগ্য। ঢাকের শব্দ ছাড়া দুর্গাপূজার আবহ যেন পূর্ণতা পায় না। এছাড়া ঢোল, মৃদঙ্গ ও ঢোলকের ব্যবহারও রয়েছে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে। বিশেষ করে লোকসংগীত ও গ্রামীণ সংস্কৃতির নানা অনুষ্ঠানে এসব বাদ্যযন্ত্র এখনও সমানভাবে ব্যবহৃত হয়ে আসছে।
এক প্রবীণ কারিগর বলেন, কাঠ, চামড়া ও অন্যান্য উপকরণের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শ্রমমূল্যও। কিন্তু বিক্রি না বাড়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে। ফলে অনেকেই বিকল্প পেশার দিকে ঝুঁকছেন। 
তবুও শত বছরের ঐতিহ্য ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা। তাদের বিশ্বাস, পূজার আনন্দ আর ঢাকের শব্দ একে অপরের পরিপূরক। আধুনিকতার ভিড়েও এই ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যাবে না, যদি থাকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং নতুন প্রজন্মের আগ্রহ।

রিটেলেড নিউজ

 বাজারের আগুনে পুড়ছে স্বপ্ন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

বাজারের আগুনে পুড়ছে স্বপ্ন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

পটিয়া প্রতিনিধি : : মো. বেলাল হোসেন  সকাল হলেই বাজারের ব্যাগ হাতে বের হন নিম্ন আয়ের মানুষ। কিন্তু বাজারে গিয়ে তাদে...বিস্তারিত


হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

আমাদের ডেস্ক : : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জ...বিস্তারিত


সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

আ.ন.ম. তাজওয়ার আলম : দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি - সবাই হঠাৎ সরকারপন্থী জাতীয়তাবাদà...বিস্তারিত


পাশ্চাত্যে জায়োনিস্ট প্রভাব, কূটনীতি, জনমত 

পাশ্চাত্যে জায়োনিস্ট প্রভাব, কূটনীতি, জনমত 

মুহাম্মদ আমির হোছা্ইন :: : উনিশ শতকের শেষভাগে আধুনিক জায়োনিস্ট আন্দোলনের উত্থানের পর থেকেই কীভাবে একটি  ইহুদিদের আন্দোলন à...বিস্তারিত


তরঙ্গের জাদুতে ২৯ বছর : বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ”

তরঙ্গের জাদুতে ২৯ বছর : বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ”

আমাদের ডেস্ক : : তাছলিমা আক্তার লিমা ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগমাধ্যমের কৃত্রিম ব্যস্ততা আর কà...বিস্তারিত


 মানুষ নামের জীব: সৃষ্টির সবচেয়ে সুন্দর ও সবচেয়ে ভয়ংকর রহস্য 

 মানুষ নামের জীব: সৃষ্টির সবচেয়ে সুন্দর ও সবচেয়ে ভয়ংকর রহস্য 

আমাদের ডেস্ক : : বেলাল হোসেন  মানুষ। অভিধানে মাত্র দুই অক্ষরের একটি শব্দ। কিন্তু এই দুই অক্ষরের ভেতরে লুকিয়ে আছà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর