শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪২ পিএম, ২০২৬-১১-১৯
নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো.নাছির (৪৫), হাজেরা (৪৫) ও মো. ফারুক (৪২)।
তাদের মধ্যে নাছির ও হাজেরা মামলার এজাহারভুক্ত আসামি। ফারুককে তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-৭ জানিয়েছে, গত ১২ নভেম্বর নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আব্দুস সোবহান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সোবহানের দীর্ঘদিনের বিরোধ ছিল।
এর জেরেই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নগরের বাকলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকলিয়ায় আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়া à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited