শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৭:১০ পিএম, ২০২৪-০৮-২০
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী আট বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ বিষয়ে আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি মুক্তি পেয়ে সরাসরি নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে নেতাকর্মী ও ভক্তদের শুভেচ্ছা জানাতে সরাসরি রাজপথে চলে আসেন। সিটি গেইট থেকে বড়দারোগাহাট পর্যন্ত রাস্তায় দাড়িয়ে থাকা নেতাকর্মীরা বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় নেতাকর্মীরা সকাল থেকে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করে আসলাম চৌধুরীকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। আসলাম চৌধুরীর সাথে গাড়ির বহরে সীতাকুণ্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূত্রে জানা যায়, সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। প্রসঙ্গত, ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে ২০১৬ সালের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited