শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ১১:৪৫ পিএম, ২০২৬-০৫-৩০
রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবদ্বীপ চাকমা (১৭) নামে এক কিশোরের মরদেহ প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে। নিহত নবদ্বীপ চাকমা বালুখালী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামে নবদ্বীপ।
একপর্যায়ে গভীর পানিতে গিয়ে সে তলিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে তার সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে খোঁজার চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বিষয়টি রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হলে একটি বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার টানা অনুসন্ধানের পর বিকেল ৫টা ৫৫ মিনিটে হ্রদের তলদেশ থেকে নবদ্বীপের মরদেহ উদ্ধার করা হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পানির গভীরতা ও প্রতিকূল পরিবেশের কারণে অভিযান কিছুটা কঠিন ছিল। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কিশোরটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, একই দিনে এমন মর্মান্তিক ঘটনায় বালুখালীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবদ্বীপের অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা কাপ্তাই হ্রদে গোসল ও নৌচলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited