শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৫:৫৮ পিএম, ২০২২-০৮-৩০
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে ভ্রম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দসহ এক লক্ষ টাকা জরিমানা করেছে। বুধবার (৩০ আগস্ট), দুপুরে উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে পুকুরিয়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহমুদুল হাসান। এ সময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিমও উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে , অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাঙ্গু নদী থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় আনোয়ারা উপজেলার বুরুমছড়ার শাহীন (২৬) নামে ড্রেজারের মালিক কে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০'র ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহর জিম্মায় দেওয়া হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহমুদুল হাসান অভিযান শেষে গণমাধ্যমকে বলেন, "পাহাড় কাটা, বালি উত্তোলনসহ জনস্বার্থে সকল অনিয়মের বিরোদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে"।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited