চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটিতে বলি খেলায় চ্যাম্পিয়ন দিপু দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:৪২ পিএম, ২০২৬-০৪-১২

রাঙ্গামাটিতে বলি খেলায় চ্যাম্পিয়ন দিপু দেওয়ান

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন দিপু দেওয়ান। গত তিনবারের চ্যাম্পিয়ন সৃজনকে হারিয়ে শ্রেষ্ঠত্ব পান তিনি। শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বলি খেলা অনুষ্ঠিত হয়। এদিকে বলি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সীর লোকজন রাঙ্গামাটি মারী স্টেডিয়ামের গ্যালারিতে এসে ভিড় জমান। এসময় দর্শকদের উচ্ছ্বাসে ভরে উঠে স্টেডিয়াম। এবারের বলি খেলায় প্রায় ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন রাঙ্গামাটি জেলার শহরে কালিন্দীপুর এলাকার বাসিন্দা দিপু দেওয়ান। দ্বিতীয় হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সৃজন চাকমা ও তৃতীয় হয়েছে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সুমন চাকমা। সৃজন চাকমা টানা তৃতীয় বার চ্যাম্পিয়নের রেকর্ড গড়লেও এবারে দিপু দেওয়ান তার রেকর্ড ভেঙে দিয়েছে। খেলায় চ্যাম্পিয়ন পুরস্কারের প্রাইজমানি ১৫ হাজার টাকা ও রানার্স আপ প্রাইজমানি ১০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া খেলায় অংশগ্রহণকারীদের সবাইকে পুরস্কৃত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার ও বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যান্যরা। চ্যাম্পিয়ন দিপু দেওয়ানের মা প্রভা দেওয়ান বলেন, ছেলেকে আমরা খেলায় অংশগ্রহণ না করতে বলেছি তার পরেও সে অংশগ্রহণ করেছে। তবে ছেলে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। নিজের অনুভূতি প্রকাশ করে দিপু দেওয়ান বলেন, আমি এর আগেও বলি খেলায় অংশগ্রহণ করেছি কিন্তু জিততে পারিনি। এবার প্রথম চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। এটা খুবই আনন্দের অনুভূতি যা ভাষায় প্রকাশ করে বুঝানো যাবে না।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর