শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০৭:৪৩ পিএম, ২০২৪-১০-০৩
এস এম সালাউদ্দিন,
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর চায়না অর্থনৈতিক জোন এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সের এক অজ্ঞাত নারীর অর্ধখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয়রা পাহাড়ে কাঠ কাটতে গিয়ে লাশটি দেখতে পেলে তারা ইউপি সদস্যকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। লাশটির পরনে প্যান্ট, গেঞ্জি ও হাতে টেটু দেখা গেছে। স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, এলাকার ছেলেরা কাঠ কাটতে পাহাড়ে গেলে পাহাড়ের খাদে লাশটি দেখতে পায়ে আমাকে খবর দেন। আমি পুলিশকে জানালে লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়। লাশের দুইটি পা নেই, ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগের এই লাশটি পাহাড়ে শিয়াল কুকুরে পা খেয়ে পেলেছে। সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) সোহানুর রহমান সোহাগ বলেন, জনপ্রতিনিধিদের কাছে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। লাশের পরিচয় ও ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited