চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফেনী নদীর পানি উত্তলন স্থানে বাংলাদেশ-ভারতের যৌথ প্রতিনিধিদল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি::    |    ১২:৩৯ পিএম, ২০২২-০৬-১৫

ফেনী নদীর পানি উত্তলন স্থানে বাংলাদেশ-ভারতের যৌথ প্রতিনিধিদল

ফেনী নদীর মধ্যখান থেকে পাইপের মাধ্যমে পানি উত্তলন করবে ভারত, এবং নদীর ভাঙ্গন রোধে ব্লক বসানোর স্থান নির্ধারণ করার জন্য দুই দেশের প্রতিনিধি দল নির্ধারিত এরিয়াটি  পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০:৩০ টায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল মৈত্রী সেতুর ওপারে ভারতীয় প্রতিনিধি দল যৌথভাবে রামগড়-সাবরুম সীমান্তে অবস্থিত ফেনী নদী থেকে ভারতের পানি উত্তোলন ও বোরিংয়ের প্রস্তাবিত স্থান এবং ফেনী নদীর তীর রক্ষায় ব্লক স্থাপন কার্যক্রম এলাকা পরিদর্শন করেন। পরে  দু'দেশের প্রতিনিধি দল সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আলোচনা সভায় মিলিত হন।


প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ। প্রতিনিধি দলের সদস্য ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মু. ইখতিয়ার উদ্দীন আরাফাত  জানান, সীমান্তবর্তী ফেনী নদীর খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীতে পানি তোলার স্থান পরিদর্শনে এসেছেন বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ প্রতিনিধি রামগড়-সাবরুম সীমান্তে অবস্থিত মৈত্রী সেতু স্পট ঘুরে দেখেন। 

প্রতিনিধি দলের সদস্য ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মু. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, সীমান্তবর্তী ফেনী নদীর মাঝখানে ইনটেক ওয়েলে বা কূপ খনন করে পাইপের মাধ্যমে সমঝোতার ১.৮২ কিউসেক পানি উত্তোলন করে নিতে চাচ্ছে ভারত। জল প্রবাহের ভারতীয় অংশে না করে নদীর মধ্যবর্তী স্থানে কূপ খননের প্রস্তাবনার বিষয়ে প্রকৌশলগত যর্থাথতা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন এ প্রতিনিধি দল। 

তিনি আরও জানান, ফেনী নদীর তীর রক্ষায় নদীর যেসব স্থানে ব্লক স্থাপন করা হবে সে সমস্ত জায়গাও পরিদর্শন করেন। এসময় বাংলদেশ অংশ নদীর তীর রক্ষায় ব্লক স্থাপন কার্যক্রমের ব্যাপারেও আমাদের পক্ষ থেকে আলোচনা হয়েছে বলেন তিনি। এসময় বাংলাদেশের পক্ষে অন্য যারা ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো'র) চট্টগ্রাম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. জীবন কুমার সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুল ইসলাম ভূঁইয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিপ্তরের সহকারি পরিচালক ফৈরদৌস হোসেন,রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত সহ প্রমুখ।

অন্যদিকে ভারতীয় ১১ সদস্যের প্রতিনিধি দলের অন্যরা হলেন, ত্রিপুরা সরকারের প্রধান প্রকৌশলী গনপূর্ত (পানি সম্পদ)  নিখিল দেবনাথ,  প্রধান প্রকৌশলী গনপূর্ত ইঞ্জিঃ রাজীব দেববর্মা, তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিঃঅজিত কুমার দেববর্মা, কমান্ডিং অফিসার ৯৬ ব্যাটালিয়ন বিএসএফ অধিনায়ক রাজ পাল সিং সহ প্রমুখ। 

উল্লেখ্য, ২০১২সালে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে খাবার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি উত্তোলনের সিদ্বান্ত নেওয়া হয়।পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর