চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে ১৪ রোহিঙ্গা আটক

মীরসরাই প্রতিনিধি :    |    ০৮:১৭ পিএম, ২০২১-০৬-২২

মীরসরাইয়ে ১৪ রোহিঙ্গা আটক

মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার সুপারডাইক ১নং সুইচ গেইট এলাকায় সাগর পাড়ে নারী, পুরুষ শিশুসহ মোট ১৪ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনগণ। এবিষয়ে 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে ২২ জুন (মঙ্গলবার) দুপুরে স্থানীয় জসিম নামের এক ব্যক্তি জানান, ইকোনোমিক জোনের সাগরপাড়ে ইঞ্জিন চালিত নৌকা করে এসে পৌঁছালে তাঁদের সকলকে সন্দেহ করে, পরে তাঁদেরকে স্থানীয় আনসার ও পুলিশ সদস্যদের সহায়তায় আটক করে। আটককৃতদের মধ্যে, ৪ জন নারী, ৬ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছে। চরশরৎ পুলিশ ফাঁড়ির এসআই (এবি) কৃতি রঞ্জন ও পুলিশের একটি দল তাঁদের থাণায় নিয়ে আসলে আটককৃতরা নিজেদের পরিচয় নিশ্চিত করেন। এঁরা হলেন মোহাম্মদ রফিক (২৫), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৫), রমজান আলী (১২), কাশ্মীন আকতার (৯), দেলোয়ার হোসেন (৭), জেসমিন (৩), মোঃ রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯), আজিদা (১৮), শওকত আরা (১৯), জোবায়ের (২)। জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূর হোসেন মামুন দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর হতে পালিয়ে যাওয়ার সময় ইছাখালীর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে অবস্থান নিলে তাঁরা আটক হন। আটককৃতরা বর্তমানে জোরারগঞ্জ থানার হেফাজতে রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর