শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৭ পিএম, ২০২১-০৪-১৩
দক্ষিণ চট্টগ্রামের জন্য আলাদা করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে চট্টগ্রামেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু পর্যাপ্ত করোনা ল্যাব না থাকায় করোনা রিপোর্ট হাতে পেতে সময় লাগছে ২ থেকে ৩ দিন। এতে করে একদিকে রোগীর চিকিৎসা নিতে যেমন দেরি হচ্ছে, অন্যদিকে রোগীর সংস্পর্শে এসে অন্যদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই করোনা পরীক্ষার ফলাফল, নমুনা সংগ্রহের এক দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা গ্রহণে দাবি জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রামের দক্ষিণ জেলার আওতাধীন ৮ উপজেলায় কোনো করোনা পরীক্ষার ল্যাব নেই। যেকোনো উপজেলায় একটি করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষ উপকৃত হবে। তাই এই অঞ্চলে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited