চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরীতে ১১ মোবাইল ছিনতাইকারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২২ পিএম, ২০২০-১২-০৩

নগরীতে ১১ মোবাইল ছিনতাইকারি গ্রেফতার


নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর ও ছিনতাইকারী এবং চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কোতোয়ালী থানায় ক্রিফিংয়ে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।


 চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন, নতুন রেল স্টেশন ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর ও ছিনতাইকারী এবং চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ২০২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।  
তিনি জানান, পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মো. ফজলুল করিম ও শাহ আলমকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ১১ জন হলেন- মো. ফজলুল করিম (৩৫), মো. শাহ আলম (৩০), মহিউদ্দিন (২৭), ইয়াকুব হোসেন সাইমুন (১৯), রাজিব হোসেন (২৭), মো. সাজ্জাদ (২২), মিজানুর রহমান রাকিব (২০), মো. শাহাদাত (২২), শাকিল (২৪), দুলাল (২০) এবং রবিন (২৩)
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার ১১ জনের মধ্যে রয়েছে মোবাইল চোর, ছিনতাইকারী ও চোরাই মোবাইল বিক্রেতা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কোতোয়ালী এলাকায় চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ১২টি গ্রুপ এবং চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত ৫০ জন ব্যবসায়ী। তাদের অনেকের নাম আমরা পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।  
তিনি জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছে রাব্বি, বাদশা, হোসেন, আলী, বস লিটন, আজমের নেতৃত্বে ১২টি গ্রুপ। তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হবে।  
ওসি মহসীন বলেন, চোরাই মার্কেটে  প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন অর্ধেক দামে বিক্রি করা হয়। এসব ফোন যারা কেনেন তারা মনে করেন-অল্প দামে ফোন পাচ্ছেন। কিন্তু এসব কিনে তারা বিপদে পড়েন। আমরা অনুরোধ করবো যাতে কেউ চোরাই মোবাইল না কেনেন।  

রিটেলেড নিউজ

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর