চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মুসলিম মিল্লাতের মহান শহীদ দিবস শাহাদাতে কারবালা পালিত

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০২:১২ পিএম, ২০২৫-০৭-১৯

মুসলিম মিল্লাতের মহান শহীদ দিবস শাহাদাতে কারবালা পালিত

মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৮ জুলাই) বিকেলে উপজেলা গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের বোয়ালখালী উপজেলার আহবায়ক আরিফুল হক সমাবেশে সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আবুল কাসেম,  আল্লামা শেখ নঈম উদ্দীন, সাবিনা সাদাত সাফা, নিজাম উদ্দীন, কামরুল আলম নকীব, সৈয়দ নুরুল আমিন, আজিম উদ্দীন, আল্লামা ইব্রাহীম, আরজু আকতার, সাইফুদ্দীন , বেলাল উদ্দীন রোকন,, জানে আলম বাচ্চু,  কুতুব উদ্দীন, আব্দুল হাকিম, তছলিম উদ্দীন সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহ ও পবিত্র আহলে রাসুলের এ শাহাদাত- ঈমান ও জীবনের বিপরীত বস্তুবাদি গোত্রবাদি কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ঈমানী সত্তা-চেতনা-জাতীয়তা ও বস্তুবাদের ঊর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার রক্ষার শাহাদাত।

আরো বলেন, কারাবালার শাহাদাত ইসলামের নীতি আদর্শ উৎখাতকারী মহান মকবুল সাহাবায়ে কেরামের সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সাম্রাজ্য জবরদখলকারী মোয়াবিয়া এজিদ মোনাফেকি চক্রের বিণাশী গ্রাস থেকে ইসলামের মূল ধারা রক্ষার মহান শাহাদাত ।

নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত ।

নেতৃবৃন্দ বলেন, কোন বাতিল জালিম অপশক্তি ও তাদের স্বৈরদস্যুতার সমর্থক না হয়ে আত্মিক ও রাজনৈতিক সব দিকে হকের এ শাহাদাতের দিশার ভিত্তিতে চলাই ঈমানী জীবন। তাঁরা বলেন, যা কিছু থেকে মুক্তির জন্য ও যা কিছু রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য এ শাহাদাত সে আমানত রক্ষা করে চলাই কলেমার অংগীকার ও ঈমানী কর্তব্য।

সমাবেশ শেষে একটি র্যালী গোমদন্ডী পাইলট স্কুল হতে আরম্ভ হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর