শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:১২ পিএম, ২০২৫-১১-২৩
আলীকদম উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় একের পর এক মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, কুরুকপাতা–পৌয়ামুহুরী মিয়ানমার সীমান্ত দিয়ে নিয়মিত মাদক প্রবেশ করায় এলাকায় মাদকের বিস্তার বাড়ছে, তবে গোয়েন্দা নজরদারির ঘাটতি এখনো রয়ে গেছে।
এই পরিস্থিতিতে ২৩ নভেম্বর দিবাগত রাত ১টায় পরিচালিত বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। তারা হলেন—
১) মো. শাকিল (২২), পিতা: মো. শাহ আলম, লিয়াকত আলী পাড়া, আলীকদম।
২) আলী হোসেন (২২), পিতা: এমরান হোসেন, পানবাজার, আলীকদম।
৩) আবু রায়হান (২৫), পিতা: আব্দুস সোবাহান, বাগান পাড়া, আলীকদম।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে আলী হোসেন ও আবু রায়হানকে প্রত্যেককে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, মো. শাকিলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম।
প্রশাসন জানিয়েছে, সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited