শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৪ পিএম, ২০২১-০২-০৬
চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-পটিয়া রুটে নতুন দুই জোড়া ডেমু ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দোহাজারী রেল স্টেশন চত্বরে ডেমু ট্রেন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে এখানে ডেমু ট্রেন দেওয়া হয়েছে। সামনে আরও ট্রেন সম্প্রসারিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি রেলওয়ের। একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ, আরেকটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ। তিনি বলেন, এজন্য রেললাইন সংস্কার ও রেলের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। দোহাজারীতে একটি অত্যাধুনিক জংশন হবে। এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited