চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চার জাতির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:৫৪ পিএম, ২০২২-০৪-১০

চার জাতির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান

পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে নিয়মিত চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। 

দুবাইয়ে আজ আইসিসির বোর্ড সভার শেষদিনে পরিকল্পনার খুঁটিনাটি ও লভ্যাংশ ভাগাভাগির মডেল উপস্থাপন করবেন রমিজ। আইসিসি বোর্ড মিটিংয়ে উত্থাপনের আগেই বেশ সমর্থন পেতে শুরু করেছেন পিসিবি চেয়ারম্যান।

কারণ আইসিসি ইভেন্ট ছাড়া ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ নেই পাকিস্তানের। রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনও হচ্ছে না। 

তাই বিশ্বকাপ আর এশিয়া কাপ ছাড়া পাক-ভারত ম্যাচ দেখার সুযোগই মেলে না ক্রিকেটপ্রেমীদের।যে কারণে রমিজের এই প্রস্তাবে খুশি অনেকেই।  এই চার জাতির টুর্নামেন্ট দিয়ে চিরবৈরি দুই দেশের ২২ গজের যুদ্ধ উপভোগ করা যাবে। 

রমিজ রাজা জানিয়েছেন, প্রতি বছর একটা সময়ে এই টুর্নামেন্টটি আয়োজন হবে এবং এ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। যা অংশগ্রহণকারী চারটি দেশগুলোতে বন্টন করার পাশাপাশি একটা বড় অংশ আইসিসিকেও দেয়া হবে। আইসিসি ওই অর্থ আবার সদস্য দেশগুলোতে কিংবা সহযোগি সদস্য দেশগুলোর ক্রিকেট উন্নয়নে ব্যায় করতে পারবে।

এরইমধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি) একই ধরনের আরেকটি চার জাতির টুর্নামেন্ট চালুর আবদার নিয়ে হাজির হয়েছে। গত ৭ এপ্রিল আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ইংল্যান্ডকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।তবে রমিজ ও ইসিবি তথা দুটি প্রস্তাবেই নিরপেক্ষ অবস্থানে থাকার নীতি অনুসরণ করছে ভারত। 

অন্যদিকে অর্থনীতি ও বাণিজ্য কমিটির সদস্যরা এর বিরোধিতা করছে। কারণ, প্রতি বছর চার জাতির টুর্নামেন্ট হলে বিশ্বকাপের আবেদন কমে যাবে।

দুবাইতে অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে রমিজ রাজার। তবে প্রস্তাব উত্থাপনের আগেই এটা কয়েকটি কারণে বেশ সমর্থন পেতে শুরু করেছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর