শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৬:১৩ পিএম, ২০২০-১০-০৭
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও জিআইইও চন্দন ত্রিপুরা’র স ালনায় অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ডলী চৌধুরাণী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: রতন খীসা, উপজেলা শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম মোহন, মো: আবুল কালাম আজাদ, ক্যজরী মহাজন, প্রধান শিক্ষক ও দুপ্রক সভাপতি মো: আতিউল ইসলাম, খাগড়াছড়ি জেলা ফ্যাসিলিটেটর সুজশা চাকমা, খাগড়াছড়ি জেলা কর্মকর্তা কিউলী দেওয়ান, জেলা মনিটরিং অফিসার পাইওমং চৌধুরী, উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর মংসাজাই চৌধুরী প্রমূখ।
একটি শিশু যখন ছোটবেলা থেকেই দেখবে তার পরিবারে নারীকে সম্মান দেখানো হয়, মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, নারীর অধিকার নিশ্চিত করা হয়, তখন শিশুটি বড় হয়েও সেই চর্চা করবে এবং নারীর প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ শিখবে। ঠিক তখননি নিরাপদ সমাজ তৈরি হবে। এছাড়া আমাদের দেশে নারী ও কন্যাশিশু এখনো বিভিন্ন ধরণের বাধা ও সহিংসতার শিকার হচ্ছে। কানাডা সরকারের অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায় প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভায় বক্তারা এ সব কথা বলেন।
বর্তমানে দেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌন নিপীড়ন আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, শুধু আইনের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না। তাই পুরুষের সহযোগিতামূলক মনোভাব প্রয়োজন। পুরুষের সহযোগিতামূলক মনোভাবের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর হবে এবং নারীর এগিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited