চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারের অভিজাত ৪ খাবার প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৬:৪০ পিএম, ২০২০-১১-১৮

কক্সবাজারের অভিজাত ৪ খাবার প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের পর্যটন জোন কলাতলীর অভিজাত চার খাবার প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
অভিযোগ ছিল, বাইরে থেকে অভিজাত মনে হলেও এসব হোটেলের ভেতরের পরিবেশ নোংরা। ভোক্তাদের এই অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) এ অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দাম আদায়ের অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
‘অভিজাত’ ট্যাগধারী খাবার প্রতিষ্ঠান সৈকততীরের তরঙ্গ, রূপসীবাংলা, শহরের বিরাম হোটেল ও আড্ডাবাড়ির রান্নাঘর, খাবার পরিবেশন ও সংরক্ষণ ইত্যাদি দেখে রীতিমতো হতবাক হন অভিযানকারী ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানে রান্না করা খাদ্য ও কাঁচা মাছ-মাংস একই ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, নোংরা পরিবেশে খাবার পরিবেশনসহ নানা অভিযোগ-অসঙ্গতি ধরা পড়ে।
শহরের সুগন্ধা পয়েন্টের তরঙ্গ রেস্তোরাঁয় রান্না করা খাদ্য ও কাঁচা মাছ-মাংস একই ফ্রিজে সংরক্ষণ, এমআরপির চেয়ে পানির বোতলে অতিরিক্ত দাম আদায় ও অপরিচ্ছন্ন রান্নাঘরের কারণে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।
হোটেল-মোটেল জোনের রূপসী বাংলা রেস্টুরেন্টে ভ্যাটে অনিয়মের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় প্রশাসন।
শহরের লালদীঘিপাড়ের বিরাম হোটেলে খোলা খাবার পরিবেশন, অপরিচ্ছন্ন রান্নাঘর, ক্যাশ মেমোতে সিল-স্বাক্ষর না থাকার অভিযোগে ৩০ হাজার টাকা এবং নোংরা পরিবেশ, রান্না করা ও কাঁচা খাবার একই ফ্রিজে সংরক্ষণের অপরাধে বাজারঘাটা এলাকার আড্ডাবাড়ি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশনে থাকা নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া জানান, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।
এ সময় আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর