শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:১১ পিএম, ২০২২-০৫-১৬
রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে কৃষি জমিতে কাজ করা সময় অপহরণের শিকার ৩ শ্রমিক । তাদরকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মে) দিবাগত রাতে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে সরফভাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্রিপুরা সুন্দরী এলাকার গহীন বন থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৫ মে) সকাল ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বড়খোলা পাড়া এলাকায় জমিতে ধান কাটার সময় ৩ কৃষি শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- সরফভাটা ইউনিয়নের হাজির খিল মাওলানা গ্রামের মৃত সামছুল আলমের ছেলে এজলাস মিয়া (৬০), একই ইউনিয়নের হায়দুরকুল গ্রামের মৃত মো. সোবাহানের ছেলে মো. বাচা (৪৫) ও কক্সবাজার জেলার কৃষিশ্রমিক মো. জাফর (২২)। সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম অপহৃত কৃষকদের উদ্ধারের বিষয়টি জানান ।
এদিকে অপহৃতদের উদ্ধারে পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও। তারা জানান, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় বারবার অপহরণের ঘটনা ঘটলেও মুক্তিপণ দেওয়া ছাড়া কেউ ফিরে এসেছে এমন কথা শুনি নাই। এবারই প্রথম দেখলাম, পুলিশ এত সময়ের মধ্যে মানুষগুলোকে উদ্ধার করেছে। ’
জমির মালিক আকতার হোসেন বলেন, গত বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ফোন করে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা আদায়ের উদ্দেশ্যে কৃষি জমিতে কাজ করার সময় ৩ জন শ্রমিককে অপহরণ করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited