শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:১৭ পিএম, ২০২২-০৯-২৮
পাহাড়ে উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারসহ দেশ-বিদেশের বিভিন্ন পন্যের স্থানীয় বাজার সৃষ্টির মাধ্যমে পার্বত্য অর্থনীতিকে সম্মৃদ্ধ করার লক্ষ্যে রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। রাঙামাটি চেম্বার অব কমার্সের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে।
বুধবার নিজস্ব সম্মেলন কক্ষে চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াদুদ। এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালকদের মধ্যে বাবর আলী, মনসুর আলী, হারুনুর রশিদ মাতব্বর, নিজাম উদ্দিন, মনিরুজ্জামান মহসীন রানা, ওবাদুল্লাহ মনসুর উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর বিকেলে রাঙামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম (বার)।
মেলায় রাঙামাটির স্থানীয় ৯টিসহ মোট ৩৯টি স্টল বরাদ্ধ রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে মেলায় দর্শণার্থীদের কাছ থেকে প্রাপ্ত টিকেটের মূল্যদিয়ে প্রতিদিনই লটারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited