চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে প্রতি বছর যান ৫ লাখ পর্যটক, পরিকল্পিত উদ্যোগের অভাব

মীরসরাই প্রতিনিধি :    |    ০৩:৩২ পিএম, ২০২৬-০১-২৪

মিরসরাইয়ে প্রতি বছর যান ৫ লাখ পর্যটক, পরিকল্পিত উদ্যোগের অভাব

মিটুন দাশ, মিরসরাই :
পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঝরনা। পাশেই আঁকাবাঁকা হ্রদ। কয়েক কিলোমিটার দূরে সমুদ্রসৈকত ঘেঁষে ছোটাছুটি করছে নৌকা। মাঝে মাঝে দেখা মেলে মায়া হরিণ, শেয়াল ও বন মোরগের। এমন দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের মিরসরাইয়ে। এখানে ভ্রমণে এসে অল্প সময়েই মুগ্ধ হন পর্যটকেরা। এখানকার পর্যটন শিল্প অপার সম্ভাবনার। কিন্তু পরিকল্পিত উদ্যোগের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। সৌন্দর্যের টানে ছুটে এখানে আসেন দূর-দূরান্তের অসংখ্য পর্যটক। তবে অপ্রতুল আবাসন ব্যবস্থা ও নিরাপত্তা সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যটনের বিকাশে। উপজেলাটিতে পর্যটনের অপার সম্ভাবনা সত্ত্বেও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তুলতে মনোযোগ নেই সরকারি সংস্থাগুলোর। এই উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের পূর্বপাশে সারি সারি পাহাড়। সেখানেই আছে ঝরনা ও হ্রদ। পাহাড়গুলোয় বন্যপ্রাণীর ছোটাছুটি, ঝিঁঝি পোকার ডাক ও পাখির কলতান উপভোগ্য। পশ্চিম দিকে সমুদ্রসৈকত। উত্তর পাশে বহমান নদী। সেখানে বসে উপভোগ করা যায় লাল কাঁকড়ার ছোটাছুটি, সাগরের গর্জন ও মাছ ধরার নৌকাসহ মনোরম দৃশ্য। এখানে বেড়ানোর উপযুক্ত সময় বর্ষা থেকে শীত মৌসুম। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকে ঝরনা। তবে এ সময় ভ্রমণ কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই শীত মৌসুমকে নিরাপদ ভ্রমণ ও ট্রেকিংয়ের উপযুক্ত সময় হিসেবে বেছে নেন পর্যটকেরা। ভ্রমণের ক্ষেত্রে পাহাড় ট্রেকিং, ঝরনা ও হ্রদ সকালে ঘুরে দেখাই ভালো। তাহলে বিকেলে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানো যায়। সাগরপাড়ে বসে দেখা যায় সূর্যাস্ত। এখানে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া, দেশের ৬ষ্ঠ সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট, উপজেলার অলিনগরে অবস্থিত হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট, করেরহাট ফরেস্ট ডাক বাংলো, আরশিনগর ফিউচার পার্ক, সোনাপাহাড় প্রকল্প, ডোমখালী সমুদ্রসৈকত, মিরসরাই শিল্পনগর সমুদ্রসৈকত, রূপসী ঝরনা, বাওয়াছড়া লেক ও হরিণাকুণ্ড ঝরনা, সোনাইছড়ি ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, বোয়ালিয়া ঝরনা, খৈয়াছড়া ঝরনা ও মেলখুম গিরিপথ। জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্ক গত ২২ জুলাই থেকে ভ্যাট-ট্যাক্সসহ ২ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ২৫০ টাকায় ১ বছরের জন্য ইজারা পায় ওয়াসিফা এন্টারপ্রাইজ। প্রায় তিন মাস ধরে হ্রদ অচল হয়ে যাওয়ার অবস্থা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ লাখ ৪০ হাজার টাকায় হ্রদটি পরিষ্কার করে। তবে ঝরনা এলাকায় নিরাপত্তা, দুর্ঘটনারোধে পদক্ষেপ ও অবকাঠামোগত কোনো উন্নয়ন চোখে পড়ে না। ঝরনার ওপর থেকে পড়ে ও পানিতে ডুবে প্রতি বছর অনেক পর্যটক মারা যান। বেসরকারি পর্যটনকেন্দ্র ও বন বিভাগের হিসাব অনুযায়ী, উপজেলায় প্রতি বছর গড়ে পাঁচ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন। আবাসন সংকটের কারণে পর্যটকদের বড় একটি অংশকে সকালে এসে বিকেলে ফিরে যেতে হয়। পর্যটনবান্ধব অবকাঠামো আর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা অন্তত দ্বিগুণ হবে। মিরসরাইয়ে বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী ১০ বছরে অন্তত ৫ লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা আছে, যার সূত্র ধরেও পর্যটনকেন্দ্রগুলোতে বাড়বে দেশি-বিদেশি পর্যটক। উপজেলার পর্যটনকেন্দ্রগুলোকে কেন্দ্র করে বেসরকারিভাবে কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। তবে এসবের মান খুব ভালো নয়। নিরাপত্তা ব্যবস্থায়ও আছে ঘাটতি। চট্টগ্রাম থেকে ঘুরতে আসা ইয়াসির আরাফাত বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের এমন বৈচিত্রপূর্ণ পর্যটন এলাকা দেশে খুব একটা নেই। বিশেষ করে বর্ষায় ঝরনাগুলোয় পর্যটক অনেক বেড়ে যায়। তখন আবাসন সংকট থাকে বেশি। নিরাপত্তা নিশ্চিত করে আবাসনের ব্যবস্থা করা গেলে পর্যটন শিল্প দ্রুত বিকাশ লাভ করবে।’ বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক (বিপণন) শেখ মেহেদী হাসান বলেন, ‘মিরসরাই উপজেলায় বহুমুখী প্রাকৃতিক পর্যটনকেন্দ্র আছে। তবে আদর্শ পর্যটনকেন্দ্র গড়ে ওঠার মৌলিক যে শর্তগুলো আছে, যেমন- আবাসন ব্যবস্থা, নিরাপত্তা ও পেশাদার গাইড; এসবের যথেষ্ট ঘাটতি আছে। এসব ঘাটতি পূরণ হলে উপজেলার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে। পর্যটন শিল্পের সম্ভাবনাগুলো তুলে ধরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের নীতিনির্ধারণী পর্যায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা চলছে।’

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর