শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৯ পিএম, ২০২৬-০১-১৯
নগরের বাকলিয়ায় পৃথক অভিযানে ৫৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি যানবাহন জব্দ করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টয়োটা গাড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ভোলা-শ-১১-০০২৩। অপর অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস (ঢাকামেট্রো-ব-১১-১৬৩১)সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited