শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৩:৩০ পিএম, ২০২৫-১১-২৯
বিরল আগুনে বাজপাখি কিংবা বিপন্ন পাকড়া ধনেশ, অপরূপ সুন্দর দুধরাজ আর অনন্য কাঠ ময়ূর। এমন সব পাখির ছবি নিয়ে সাজানো হয়েছে ‘উইসপারস অব বার্ডস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
পেশায় চিকিৎসক ডা. শামীম হাসান ১৬ বছর ধরে ৫০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন। এর মধ্যে ৩০টি প্রজাতির ছবি নিয়ে এই আয়োজন।
শুক্রবার (২৮ নভেম্বর) নগরের আগ্রাবাদ ডেবার পাড় মসজিদ গলিতে ক্যাডেট কলেজ ক্লাবের আট্রিয়াম হলে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী।
উদ্বোধন অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রামের সভাপতি এম সাইফুল ইসলাম বলেন, পেশায় চিকিৎসক ডা. শামীম হাসান দীর্ঘদিন ধরে সুকুমার বৃত্তির চর্চা করেন। তিনি কবি ও আলোকচিত্রী। শিশুস্বাস্থ্য নিয়ে তাঁর রয়েছে একাধিক বই। শামীম হাসানের কবিতার বইয়ের সংখ্যা পাঁচটি। এটি তাঁর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।
আলোকচিত্র শিল্পী ডা. শামীম হাসান বলেন, ১৬ বছর ধরে দেশের নানা প্রান্তে আমি পাখির ছবি তুলেছি। এর আগে ছয়টি যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছি। এটি পাখির ছবি নিয়ে প্রথম প্রদর্শনী। গত ২-৩ বছরে দেশের বিভিন্ন স্থানে যেসব পাখির ছবি তুলেছি তার মধ্যে থেকে বাছাই করা ছবি নিয়ে এই আয়োজন।
বিকেল থেকে প্রদর্শনীতে নানা বয়সী মানুষ ভিড় করতে থাকেন। নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছবি দেখে প্রশংসা করেন।
প্রদর্শনীতে বাংলাদেশের স্থানীয় পাখিদের সাথে ঠাঁই হয় অতিথি পাখিদেরও। নানা রঙের ও আকারের পাখিদের সৌন্দর্য মুগ্ধ করেছে আগতদের। এর মধ্যে ছিল কমলা বউ, গয়ার, বাসন্তী লটকন টিয়া, নীল শিলাদামা, লালগলা ফিদার মতো বিচিত্র সব পাখির ছবি।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited