শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ১০:৫১ পিএম, ২০২১-০৭-১২
মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের আগুনে বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ১২ জুলাই (সোমবার) সকালে করেরহাট ইউপির ১নং ওয়ার্ডের বরইয়া গ্রামের দ্বারবক্স ভূঁইয়া বাড়ির সুলতান আহম্মদ এঁর বসতঘরে এই দূর্ঘটনা ঘটে৷ আগুনে মিজানুর রহমান ও মোর্শেদ আলমের ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানান স্থানীয়রা।মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, সোমবার সকাল ১১টা ২০মিনিটে করেরহাট ইউনিয়নের বরইয়া গ্রামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, মোর্শেদ আলমের ঘর থেকে আগুনের সূএপাত। আগুন নিভাতে গিয়ে সে নিজেও আহত হলে পরে তাঁকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে দু'পরিবারের প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এছাড়া আগুনের খবর পেয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন তাৎক্ষনিক দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে নগদ টাকা, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited